শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপূবাইলে ডে-নাইট ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
spot_img
spot_img

পূবাইলে ডে-নাইট ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি পশ্চিমপাড়া মাঠে ডে-নাইট ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জমকালো আয়োজনে উৎসব মুখর পরিবেশে এই খেলায় টঙ্গী পাগার ক্লাব মেগডুবি লক্ষণদিয়া ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলকে ফ্রিজ উপহার দেওয়া হয়।

শুক্রবার রাতে উৎসবমুখর পরিবেশে ফ্লাডলাইটের আলোয় এই খেলায় দেখতে বিভিন্ন স্থান থেকে ক্রীড়ামোদি ও দর্শকরা মাঠে ভিড় জমায়।

মাঝুখান এলাকার লতা হারবাল বিডি লিমিটেডের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ। বিশেষ অতিথি ছিলেন হুসাইনুর রহমান রুবেল, লতা হারবালের কর্মকর্তা মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ বলেন, মাদকমুক্ত ও নেশামুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। লতা হারবাল বিডির চেয়ারম্যান আইউব আলী ফাহিম মাদকমুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। এই ভূমিকার জন্য বিট পুলিশিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি। এসময় বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি আইউব আলী ফাহিম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments