ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগেই সেমি নিশ্চিত করেছিল ভারত। তাই গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল ভারতের জন্য নিয়মরক্ষার। আগে ব্যাট করে ৪১০ রানের বড় সংগ্রহ পেয়ে বেশ স্বস্তিতেই ছিল রোহিত শর্মারা। এই সুযোগে ডাচদের বিপক্ষে ৯ বোলার ব্যবহার করেছেন স্বাগতিকরা।

যাদের বোলিং করতে দেখা যায় না সেই বিরাট কোহলি, রোহিত শর্মারাও বল করে উইকেট নিয়েছেন। পার্টটাইমারদের মধ্যে ছিলেন সূর্যকুমার যাদব ও শুভমান গিলও। সেই সঙ্গে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে লিগ পর্বে ৯টি ম্যাচের ৯টিতেই জিতল ভারত।
জয় নিশ্চিত জেনেই ভারত বিভিন্ন পার্ট টাইম বোলারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা চালায়। রোহিত ৯ জন বোলারকে দিয়ে বল করানো প্রসঙ্গে দাবি করেছেন, ‘যখন আপনার হাতে পাঁচ জন বোলারই থাকে, তখন আপনি দলের মধ্যে আরও বিকল্প তৈরি করতে চাইবেন। এখন আমার মনে হয় সেই বিকল্পটা আমাদের হাতে। আমাদের হাতে ৯টি বিকল্প।’
পার্টটাইমাররা বল করেছেন ৮ ওভার। তার মধ্যে কোহলি ২০১৪ সালের পর প্রথম ওয়ানডে উইকেটের দেখা পেয়েছেন। রোহিত শর্মাও প্রথম ওয়ানডে উইকেট নিয়েছেন ২০১২ সালের পর। পরীক্ষার নিরীক্ষার কারণই ছিল সেমিফাইনালের আগে নিজেদের কিছু লক্ষ্য পূরণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments