ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এরইমধ্যে জানালেন প্রথমবারের মতো কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এদিকে ‘অদৃশ্য’ নামে একটি সিরিজে অপি করিমের বিপরীতে দেখা যাবে তাকে।

জানা যায়, সিরিজের শুটিং প্রক্রিয়াও প্রায় শেষের পথে। সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা।
তিনি জানান, ‘অদৃশ্য’ নামের সিরিজটির ৫০ ভাগ শুটিং এরমধ্যে শেষ করেছেন। বাকিটাও চলছে দ্রুত।
মাহফুজ আহমেদ জানান, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। সেটা গল্প যেমন শুটিং অভিজ্ঞতাও তেমন। এভাবে কাজ করা হয়নি আগে। এর বেশি কিছু আমি বলতে পারছি না। যা বলার নির্মাতাই বলবে।
উল্লেখ্য, সেপ্টেম্বরের ২২ তারিখ নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments