রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভঅনাস্থায় শেয়ারবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা: এক বছরেই নেই ৫ লাখ অ্যাকাউন্ট
spot_img
spot_img

অনাস্থায় শেয়ারবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা: এক বছরেই নেই ৫ লাখ অ্যাকাউন্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ধারাবাহিকভাবে গেল তিন বছরে বিও অ্যাকাউন্টের পরিমাণ কমছে। শেয়ারবাজারের প্রতি আস্থা না থাকায় গত এক বছরেই ৫ লাখ অ্যাকাউন্ট কমে গেছে। এর আগে কখনোই মাত্র এক বছরের ব্যবধানে এতোগুলো বিও অ্যাকাউন্ট কমতে দেখা যায়নি। অন্যদিকে গত তিন বছরে শেয়ারবাজার ছেড়েছে ৭ লাখ ৪৪ হাজার ৫৩৩টি বিও অ্যাকাউন্ট। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত মোট বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ২৬৪টি। এর মধ্যে পুরুষ বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৫ লাখ ১১ হাজার ৬২৯টি এবং নারী বিও অ্যাকাউন্টের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৯৭টি। এছাড়া কোম্পানি বিও অ্যাকাউন্টের পরিমাণ ১৫ হাজার ৩৩৮টি। চলতি বছরের শেষ পর্যন্ত স্থানীয় বিও অ্যাকাউন্টের পরিমাণ ১৯ লাখ ৩২ হাজার ৫৬২টি এবং প্রবাসী বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩৬৪টি।

গত বছরের একই দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মোট বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৩৭ হাজার ১২৯টি। এর মধ্যে পুরুষ বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৮ লাখ ৭৭ হাজার ৭১টি এবং নারী বিও অ্যাকাউন্টের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার ৫৮টি। এছাড়া কোম্পানি বিও অ্যাকাউন্টের পরিমাণ ১৩ হাজার ৮৩০টি। চলতি বছরের শেষ পর্যন্ত স্থানীয় বিও অ্যাকাউন্টের পরিমাণ ২৩ লাখ ৮০ হাজার ৮১২টি এবং প্রবাসী বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯২৯টি।

অর্থাৎ এক বছরের ব্যবধানে বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৫ লাখ ২ হাজার ৮৬৫টি। এর মধ্যে পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৩ লাখ ৬৫ হাজার ৪৪২টি এবং নারী বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ১ লাখ ৫২ হাজার ৭৬১টি। তবে কোম্পানির বিও অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে ১ হাজার ৫০৮টি। এক বছরের ব্যবধানে স্থানীয় বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৪ লাখ ৪৮ হাজার ২৫০টি এবং প্রবাসী বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৬৯ হাজার ৫৬৫টি।

উল্লেখ্য, ২০১৯ সালের একই দিনে বিও অ্যাকাউন্টের পরিমাণ ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৩৫৮টি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিও অ্যাকাউন্টের পরিমাণ ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৭টি। অর্থাৎ ধারাবাহিকভাবে তিন বছরের ব্যবধানে শেয়ারবাজারে বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৭ লাখ ৪৪ হাজার ৫৩৩টি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments