মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅবশেষে উত্থানের মুখ দেখল পুঁজিবাজার
spot_img
spot_img

অবশেষে উত্থানের মুখ দেখল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২০ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৭৬.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০৫ শতাংশ বা ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭২.৫৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৭.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৫ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫৯ টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪২ শতাংশ বা ৮৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৮১৪.০৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৮.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২০.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪১ টির, কমেছে ৩১৯ টির এবং অপরিবর্তিত রয় ৩৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১০.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৬৩ টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৫ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ১০৬.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৭৬০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ২৭১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৬১০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ ৮২ হাজার ৬৬১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments