শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅবশেষে মুক্তি পেল ‘কারাগার টু’
spot_img
spot_img

অবশেষে মুক্তি পেল ‘কারাগার টু’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘কারাগার’ চলতি বছর দারুণ প্রশংসানিয় হয় নির্মিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ ওয়েব সিরিজটি। যার ধারাহিকতায় নির্মাতা শাওকী সিরিজটির দ্বিতীয় পর্ব নির্মাণ করেছেন। যেখানে আগের পর্বের মতোই নানা চমকের আভাস পাওয়া গেছে।

সিরিজটির ট্রেলারে চঞ্চল, আফজাল হোসেন, ইন্তেখাব দিনারের চরিত্রগুলোর রহস্য হয়ে দানা বেঁধেছে। অনেকেই ভেবেছিলেন প্রথম পর্বের রহস্যের জট হয়তো দ্বিতীয় পর্বে খোলাসা করবেন। কিন্তু নির্মাতা ট্রেলারের মাধ্যমে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছে। ফলে সিরিজটি ঘিরে দর্শকদের মনে আরও কৌতুহল বেড়ছে। তবে এমন জল্পনা-কল্পনার মাঝে সিরিজটির মুক্তির তারিখ পেছানোও দর্শকদের অপেক্ষার প্রহরওে অনেক বেড়েছিল।‘কারাগার টু’ মুক্তির কথা ছিল গত ১৫ ডিসেম্বর  তবে বিশ্বকাপের উন্মাদনা চলায় ৭ দিন পিয়িছে মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মিত সৈয়দ আহমেদ শাওকী।

নির্মিত বলেন, আমরা জানি আপনারা সবাই সিরিজটির জন্য অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে মুক্তির পরিকল্পনাও আমাদের ছিল। কিন্তু আমরা আসলে বিশ্বকাপের উন্মাদনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। যদিও মুক্তির তারিখ পেছানো নিয়ে অনেকটাই মন খারাপ ছিল অভিনেতা চঞ্চলের।

চঞ্চল বলেন, বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে। তবে এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ। তবে অবশেষে সকলের মন আজ ভালো করে দিতে মুক্তি পাচ্ছে ‘কারাগার টু’। আগের পর্বের চেয়ে এই পর্বে আরও বেশি রহস্য থাকছে। সিরিজটির প্রথম পর্বে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। হঠাত্ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি।

সেই গল্পটি এবারের পর্বে কোনদিকে মোড় নেয় এখন শুধু এঠাই দেখার বিষয়। সিরিজটিতে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ছাড়া আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments