বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅবশেষে সৌদি লিগে অভিষেক হতে যাচ্ছে রোনালোদর
spot_img
spot_img

অবশেষে সৌদি লিগে অভিষেক হতে যাচ্ছে রোনালোদর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেন ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে খেলা শুরু করলেও এখনো লিগে অভিষেক হয়নি  রোনালদোর। সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে, সৌদি প্রো লিগে অবশেষে অভিষেক হতে যাচ্ছে এই সুপারস্টারের।

আল নাসের রোববার রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের মুখোমুখি হবে। কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলাটি হবে। খেলা দেখা যাবে ইউটিউব এবং শাহিদ অ্যাপসে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ কিংবা সিরিআতে মাঠ মাতানোর পর এবার রোনালদোর সামনে কম চ্যালেঞ্জিং সৌদি লিগে নিজের সেরাটা ধরে রাখার পালা।ইউরোপিয়ান লিগে দাপিয়ে বেড়ানোর রোনালদো কেমন করবেন এশিয়ার এই লিগে? বলে দেবে সময়।

আরও আগেই অভিষেকের কথা থাকলেও দুই ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় সেটা সম্ভব হয়নি রোনালদোর। মাঝে খেলেন পিএসজির সঙ্গে প্রদর্শনী ম্যাচ। মেসি-নেইমারদের বিপক্ষে তার দল না জিতলেও দুই গোল করে ম্যাচসেরা হন রোনালদো।

এবার আল নাসেরের হয়ে মাঠ মাতানোর পালা। ১৬ দলের সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব এখন দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। এক ম্যাচ জিতলেই শীর্ষে চলে যাবে সিআর সেভেনের দল। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments