ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক সময় দুজনে সতীর্থ ছিলেন। আবার গুরু-শিষ্য হিসেবেও কাজ করেছেন। দানি আলভেজ ও জাভির পথচলা ভিন্ন হলেও সম্পর্কটা আছে আগের মতোই। আলভেজের গ্রেপ্তারে হতবাক বার্সেলোনা কোচ জাভি। তিনি বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না।

আলভেজের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের জাভি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত ও স্তব্ধ। বিমূঢ় অবস্থাতেই আছি। তার জন্য দুঃখ হচ্ছে।
নাইটক্লাবে যৌন হয়রানির অভিযোগে বার্সেলোনার একটি কারাগারে বন্দি আলভেজ। গত শুক্রবার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠান আলভেজকে।
‘এটা এখন ন্যায় বিচাররের বিষয়। যেটাই হোক না কেন বিচারে বেরিয়ে আসবে’-জাভি।
আলভেজের বিরুদ্ধে নাইটক্লাবে মত্ত অবস্থায় যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। আলভেজ শুরু থেকেই ঘটনাটি অস্বীকার করে আসছেন।
নাইটক্লাবে থাকার কথা স্বীকার করলেও অভিযোগের বিষয়টি উড়িয়ে দেন ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
আলভেজ বলেন, ‘আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে…আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব? না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.






























Recent Comments