রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঅবাক করা পুষ্টিগুণ আলু শাকে
spot_img
spot_img

অবাক করা পুষ্টিগুণ আলু শাকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের একটি জনপ্রিয় শাক হলো আলু শাক, যা আলুর গাছের পাতা থেকে সংগ্রহ করা হয়। এটি পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন এ, সি এবং আয়রনের ভালো উৎস। সাধারণত ভাজি বা ঝোল রান্নায় ব্যবহৃত হয়, যা খুবই সুস্বাদু। আলু শাক গ্রাম থেকে শহর পর্যন্ত সবার খাদ্য তালিকায় স্থান পায়। এটি সহজলভ্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

আলু শাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করে।

আলু শাক দৃষ্টিশক্তি বাড়ায়! আলুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের যেকোনো রোগ থেকে রক্ষা করে এই শাক।

চুল ভালো রাখতে আলু শাক খেতে পারেন। নিয়মিত আলুর শাক খেলে চুল পড়া বন্ধ হয় এবং চুল কালো, ঘন ও মসৃণ হয়। নিয়মিত আলুর শাক খেলে ত্বক ভালো থাকে। তাছাড়া আলুর শাকে ভিটামিন সি থাকায় আমাদের ত্বককে সতেজ ও প্রাণবন্ত করে।

আলুর শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের শরীরের হজমশক্তি বৃদ্ধি করে ও লিভার ভালো রাখে।

এছাড়াও আলুর শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রক্তের ব্যালান্স সমতায় রাখে। এর ভিটামিন এ থাকায় এই শাক আমাদের রাতকানা রোগ থেকে রক্ষা করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments