শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরঅরিগানোর ব্যবহার
spot_img
spot_img

অরিগানোর ব্যবহার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ সময়ের অনেক আলোচিত একটি নাম অরিগানো। এটি আধুনিক ইতালিয়া রন্ধনশৈলীতে ব্যবহারিত প্রধান একটি ভেষজ মসলা। তবে আমাদের দেশেও এর জনপ্রিয়োতা কম নেই। অরিগানো পাতা রান্নায় স্বাদ ও গন্ধ যোগ করতে ব্যবহার করা হয়। টাটকা পাতার চেয়ে শুকনো পাতা ব্যবহারে স্বাদ ও গন্ধ বেশি পাওয়া যায়। তবে অনেকেই এখোনো জানেন না অরিগানো দিয়ে কিভাবে কি করবেন। জেনে নিন অরিগানো ব্যবহারের কিছু টিপস।

তাজা বা শুকনো পাতা থেকে অরিগানো চা তৈরি করতে পারেন। ৫ বা ১০ মিনিটের জন্য এক কাপ উষ্ণ পানির মধ্যে তাজা পাতা বা আধা চা চামচ শুকনো পাতা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিন। হয়ে গেল অরিগানো চা। তবে কাঁচা পাতার চেয়ে শুকনো পাতার ফ্লেভার অনেক গুণ বেশি।

Oregano চা কিছুটা তিক্ত হতে পারে, কিন্তু চিনি বা মিষ্টি যোগ করে এই তিক্ততা প্রতিহত করতে পারেন। চাইলে লেবুও ব্যবহার করা যেতে পারে।

এছাড়া পিৎজা তৈরিতে অরিগানোর ব্যবহার খুবই প্রচলিত। টমেটো সস, ফ্রাইড ভেজিটেবল, গ্রীক সালাদ, ভাজা আলু, সাদা মটরশুটি, ডিমের যেকোনো আইটেম, কর্ণ স্যুপ সহ গার্লিক মাশরুমেও এর ব্যবহার খাবারের স্বাদ বাড়ায়।

উল্লেখ্য, অরিগানো এক ধরণের ওষধি গাছ হিসেবে বিবেচ্য। এর ঔষধি গুণাগুণ অনেক। অরিগানো চা নিয়মিত পান করলে ফুসফুস ও পরিপাকতন্ত্র ভালো থাকে। এটি ক্যান্সার প্রতিরোধে করে, লিভার ও কিডনির ক্ষতি রোধ করে। মানসিক চাপ কমায় এবং শরীর ব্যথা কমায়। জ্বর, সর্দি, কাশির মহাষৌধ এটি। ত্বকের চমক বাড়াতে, বলিরেখা দূর করতে, ব্রণ সারাতে অরিগানোর জুড়ি নেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments