ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৪৫ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৮ পয়সা। এর আগের বছর ছিলো ২১ টাকা ২৫ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানির রেজিস্ট্রাড অফিস প্রাঙ্গন অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments