বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅলিম্পিক সিমেন্টের সাথে হাইডেলবার্গের টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি
spot_img
spot_img

অলিম্পিক সিমেন্টের সাথে হাইডেলবার্গের টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির উৎপাদন ও কার্যক্রমের নমনীয়তা বৃদ্ধি করা এবং কোম্পানির ব্যবসায়িক প্রয়োজনীয়তাগুলোকে সমর্থন জোগাতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ বরিশালস্থ অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সাথে একটি টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে।

এ চুক্তির আওতায় বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্ট কারখানায় হাইডেলবার্গ সিমেন্টের জন্য সিমেন্ট উৎপাদন করা হবে।

উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও প্যাকেটজাত করার উপকরণ সরবরাহ করবে হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানিটির নির্ধারিত গুণগত মান এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করে উৎপাদন করতে হবে।

চুক্তিটি প্রাথমিকভাবে ছয় মাসের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তা নবায়ন করার সুযোগ থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments