বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
spot_img
spot_img

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের সম্মতি দিয়েছে। এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ করা হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির একীভূতকরণ স্কিম এবং হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত মামলা নম্বর ৩১৮/২০২৬-এ দেওয়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ শেয়ার ইস্যু ও বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments