সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅশালীন অঙ্গভঙ্গি করে দুই ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ
spot_img
spot_img

অশালীন অঙ্গভঙ্গি করে দুই ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিতর্ক যেন এমিলিয়ানো মার্টিনেজের নিত্য সঙ্গী। আরেকবার সেটার প্রমাণ দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। এবার শাস্তি হিসেবে জুটেছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার হয়ে পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না মার্টিনেজ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন না মার্টিনেজ।

জানা গেছে, আলাদা দুটি ঘটনার কারণে মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফা। প্রথমটি গেল ৫ সেপ্টেম্বরের। সেদিন অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপন করেন করেন মার্টিনেজ।

একই ধরনের উদ্‌যাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও। তবে এবারের উদযাপনে আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা, যার ফলাফলস্বরূপ মিলেছে এই নিষেধাজ্ঞা।

আরেকটি শাস্তি তিনি পেয়েছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন। পরবর্তী সময়ে জনি জ্যাকসন নামের সেই অপারেটর কলম্বিয়ান সংবাদমাধ্যমে জানান, তিনি মার্টিনেজের হাতে ‘লাঞ্ছিত’ হয়েছেন এবং এ ঘটনায় তিনি ‘খুবই ক্ষুব্ধ’।

এদিকে দলের সেরা গোলরক্ষকের নিষেধাজ্ঞার ঘটনায় কথা বলেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। তারা মার্টিনেজের পক্ষেই দাঁড়িয়েছে। এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, ‘এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে আছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৬। ব্রাজিল আছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। বাছাইপর্ব থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments