বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদঅস্বাভাবিকভাবে শেয়ার দর বেড়েছে এমএল ডাইংয়ের
spot_img
spot_img

অস্বাভাবিকভাবে শেয়ার দর বেড়েছে এমএল ডাইংয়ের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। এ পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ার দরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে এমএল ডাইং কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।স্টক মার্কেট ডেটা

কোম্পানির দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, শেয়ার দরের এমন ঊর্ধ্বগতির পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত তথ্য বা বিশেষ কারণ নেই।

তথ্য অনুযায়ী, গত ৩ মে এমএল ডাইংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ১০ পয়সা। যা ১৪ জুলাই লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ১০ পয়সায়।অর্থাৎ মাত্র আড়াই মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা প্রায় ৬২ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments