শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর
spot_img
spot_img

কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অর্থ আইন-২০২৬ অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব, এসটিডি (শর্ট টার্ম ডিপোজিট) হিসাব, ঋণ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট পরিচালনায় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) বাধ্যতামূলক করার বিধান বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগকে (বিআরপিডি) প্রয়োজনীয় নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

এনবিআরের ওই চিঠিতে বলা হয়েছে, অর্থ আইন-২০২৬-এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ নতুন উপধারা সংযোজন করা হয়েছে। ফলে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব কিংবা এসটিডি হিসাব খুলতে ও পরিচালনা করতে চাইলে বিআইএন অথবা তালিকাভুক্তির প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক হবে।

চিঠিতে আরও বলা হয়, একই বিধান ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ গ্রহণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং প্রতিষ্ঠানের নামে মোটরযান নিবন্ধনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, শুধু নতুন হিসাব নয়, বর্তমানে পরিচালিত ব্যবসায়িক চলতি হিসাব, এসটিডি হিসাব, ঋণ এবং এমএফএস মার্চেন্ট অ্যাকাউন্টেও দ্রুত বিআইএন সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। এজন্য তফসিলি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

সরকার রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে চলতি অর্থবছরের অর্থ আইনের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সেবার সঙ্গে বিআইএন সংযুক্ত করার বিধান করেছে। এনবিআরের মতে, ফলে কর নেট সম্প্রসারণ, ভ্যাট নিবন্ধনের আওতা বৃদ্ধি এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান আরও কার্যকর হবে। পাশাপাশি ভ্যাট ফাঁকি রোধ ও ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করাও সহজ হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments