ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই নোটিশ দিলে এর জবাবে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এ ভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির শেয়ারদর ছিলো ৪৭ টাকা ৮০ পয়সা। এদিকে মঙ্গলবার ০৭ জানুয়ারি, ২০২৫ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments