শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঅ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্টিনেজ: কান্নার বিদায়
spot_img
spot_img

অ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্টিনেজ: কান্নার বিদায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে উনাই এমেরির দল। ম্যাচ শেষে ভেজা চোখে ভক্তদের অভিবাদন জানান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে স্ত্রী-সন্তানও ছিল।

অ্যাস্টন ভিলার গোলবারে মার্টিনেজ ভালো করলেও কিছু খারাপ ম্যাচও গেছে তার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে চোখে লাগার মতো ভুল করে কোচ উনাই এমেরির সমর্থন হারান।

এরপরই মৌসুম শেষে মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার খবর চাউর হয়েছে। তার বিদায়ী অভিবাদন ওই গুঞ্জনে জোর হাওয়া দিয়েছে। তাকে সৌদি আরবের ক্লাব আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। ইউরোপের দুটি ক্লাবও নাকি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী গোলরক্ষককে দলে নিতে আগ্রহী।

তবে মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপ লক্ষ্য ধরে ইউরোপে থেকে যেতে চান। যে কারণে সৌদি লিগের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন। অ্যাস্টন ভিলার সঙ্গে তার ২০২৯ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। তার বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরো।

অ্যাস্টন ভিলা এমি মার্টিনেজকে ছেড়ে এস্পানিওয়ের ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক জোয়াও গার্সিয়াকে দলে নেওয়ার চেষ্টা করছে। তার বাজারদর ২০ মিলিয়ন ইউরো। তবে আগামী জুনে স্পেন জাতীয় দলে ডাক পেলে দাম বেড়ে ২৫ মিলিয়ন ইউরো হয়ে যাবে।

এছাড়া রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনের চোখ রাখছেন অ্যাস্টন ভিল্লা কোচ উনাই এমেরি। লুনিন রিয়ালের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। ইউক্রেন জাতীয় দলের এই গোলরক্ষক শুরুর একাদশে নিয়মিত খেলার সুযোগ খুঁজছেন। অ্যাস্টন ভিলা তাকে ওই সুযোগ দিয়ে ভিল্লা পার্কে ভেড়াতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments