মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইএফআইপিএলসির নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
spot_img
spot_img

আইএফআইপিএলসির নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির এমডি পদে যোগ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংক ও আর্থিক খাতে প্রায় ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ খোরশেদ আলমের। আইএফআইপিএলসিতে যোগ দেওয়ার আগে তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসিতে দীর্ঘ ১৬ বছর কাজ করেছেন তিনি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন খোরশেদ আলম।

ইউসিবিতে কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন, নিরীক্ষা, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা ও উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং খেলাপি ঋণ পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা বিভাগে কাজ করেন।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে নেতৃত্ব দেন তিনি।

মোহাম্মদ খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments