মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে ঋণ দিচ্ছে এডিবি
spot_img
spot_img

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে ঋণ দিচ্ছে এডিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২১ হাজার ৪৮৯ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৯ পয়সা হিসাবে।

এই অর্থ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান-তিন পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোর বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ব্যয় করা হবে। এর ফলে কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বাড়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন জরুরি সেবার মান উন্নত হবে বলে জানিয়েছে এডিবি।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ প্রকল্পের আওতায় তিন জেলার ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে অন্তত ৮৮ হাজার পরিবার নতুন করে বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ হাজার পরিবার রয়েছে।

প্রকল্পের আওতায় ৩৩/১১ কিলোভোল্টের ছয়টি উপকেন্দ্র নির্মাণ করা হবে। এর ফলে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়বে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার। পাশাপাশি কম বিদ্যুৎ ক্ষয় হয় এমন পরিবাহক ব্যবহার করে ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ করা হবে। একই সঙ্গে পুরনো ১ হাজার ৮৭৪ কিলোমিটার বিতরণ লাইন আধুনিকায়ন করা হবে।

এ ছাড়া চারটি উপকেন্দ্র, একটি সুইচিং স্টেশন এবং একটি জোনাল মেরামত কর্মশালার উন্নয়ন করা হবে।

এডিবি জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যুৎ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে। পাশাপাশি গ্রিডের দক্ষতা বাড়ার সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতাও শক্তিশালী হবে। প্রকল্পের মাধ্যমে বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠী নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পাবে।

এডিবির তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। তাদের অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। সারা দেশে বিদ্যুতায়নের হার ৯৯ শতাংশে পৌঁছালেও পার্বত্য তিন জেলায় গ্রিড সংযোগের হার তুলনামূলকভাবে অনেক কম।

বর্তমানে খাগড়াছড়িতে গ্রিড সংযোগের হার ৪৯ শতাংশ, রাঙ্গামাটিতে ৪৩ শতাংশ এবং বান্দরবানে ৪১ শতাংশ। এডিবির প্রকল্পের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এই অঞ্চলে গ্রিড সংযোগের হার ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ও পিকো-হাইড্রোপাওয়ারসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপযোগী করেও গ্রিড ব্যবস্থা প্রস্তুত করা হবে।

সামাজিক উন্নয়নের অংশ হিসেবে স্থানীয় কমিউনিটি সংগঠনের ব্যবস্থাপনায় অন্তত ৩০টি সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানির ব্যবস্থা স্থাপন করা হবে। এসব সংগঠনের নেতৃত্বে অন্তত ৩০ শতাংশ নারী থাকার শর্ত রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি সেবা চালু রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় অন্তত ২০টি স্কুল, হাসপাতাল, মন্দির ও ক্লিনিকে সৌরবিদ্যুৎভিত্তিক ব্যাকআপ ব্যবস্থা স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় অন্তত ১ হাজার মানুষকে জীবিকাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি দুই শতাধিক উদ্যোক্তাকে ব্যবসা বিকাশে সহায়তা করা হবে। এ ছাড়া ৩০০ শিক্ষার্থীকে জ্বালানি খাতে ক্যারিয়ার এবং দুর্যোগসহনশীল জ্বালানি ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হবে।

গ্রাহকসেবা আরও উন্নত করতে তিনটি অভিযোগ কেন্দ্র এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থাসম্পন্ন তিনটি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গ্রাহকসেবা, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্যোগসহনশীল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এডিবির ঋণের পাশাপাশি জাপান সরকারের অর্থায়নে ‘জাপান ফান্ড ফর প্রসপারাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ থেকে প্রকল্পটিতে ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হবে।

প্রকল্পে বাংলাদেশ সরকার ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার এবং বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেবে ৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments