রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইপিওর খসড়া সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার টাস্কফোর্স
spot_img
spot_img

আইপিওর খসড়া সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার টাস্কফোর্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠন করে দেওয়া পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স আইপিও-সংক্রান্ত খসড়া সুপারিশমালা পেশ করেছে। সোমবার বিএসইসির কার্যালয়ে আইপিও-সংক্রান্ত বিষয়ে খসড়া সুপারিশমালা জমা দেয় টাস্কফোর্স। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে সুপারিশমালা হস্তান্তর করেন।

বিএসইসি বলেছে, আগামী ২৭ মার্চ দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক ঘণ্টা বিএসইসির মাল্টিপারপাস হলে এই খসড়া সুপারিশমালার বিষয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে খসড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স-এর ফোকাস গ্রুপের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments