সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইসিসির মাস সেরা হয়ে বাবরের হুঙ্কার
spot_img
spot_img

আইসিসির মাস সেরা হয়ে বাবরের হুঙ্কার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইসিসির আগস্টের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার ও অধিনায়ক বাবর আজম। সতীর্থ ও পাকিস্তানের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে হারিয়ে সেরা হয়েছেন তিনি।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে পরপর দুটি ফিফটি তুলে নেন বাবর আজম। এশিয়া কাপে নেপালের বিপক্ষে ঘরের মাঠে খেলেন ১৫১ রানের বিধ্বংসী ইনিংস। সেটাই তাকে মাস সেরা বানিয়েছে। এটি তার ক্যারিয়ারের তৃতীয় মাস সেরার পুরস্কার।

ওই পুরস্কার জিতে বাবর জানিয়েছেন, তার লক্ষ্য ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলা এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের আনন্দে ভাসানো।

বাবর বলেছেন, ‘আগস্টের সেরা ক্রিকেটার হতে পেরে উচ্ছ্বসিত। গত মাস আমার খুব ভালো গেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপে আমি ফর্মে থাকার সর্বোচ্চটা সুযোগ নিতে চাই। আমি এবং আমার দল পাকিস্তানের ক্রিকেট ভক্তদের আনন্দে ভাসাতে মুখিয়ে আছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments