বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআইসিসি ক্রমতালিকায় রাহুলকে টপকে উঠে এলেন রিজওয়ান
spot_img
spot_img

আইসিসি ক্রমতালিকায় রাহুলকে টপকে উঠে এলেন রিজওয়ান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি২০ বিশ্বকাপে ভাল খেলার পুরস্কার পেলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। আইসিসি-র ক্রমতালিকায় উপরে উঠে এলেন তিনি। রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন রিজওয়ান। ২৮১ রান করেন তিনি।

আইসিসি-র ক্রমতালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন রিজওয়ান। লোকেশ রাহুল নেমে গেলেন ষষ্ঠ স্থানে। অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলী। শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম। টি২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান (৩০৩) করেন পাকিস্তানের অধিনায়ক। দাউইদ মালানকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে টি২০ ক্রিকেটে এক নম্বরে উঠে এসেছিলেন বাবর।

এ বারের টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার প্রথম দশে নেই। তবে ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁর। চার ধাপ উঠে ৩৩ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

বোলারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন অ্যাডাম জাম্পা। শীর্ষ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। প্রথম দশে ভারতের কোনও বোলার নেই। আফগানিস্তানের রশিদ খান রয়েছেন পঞ্চম স্থানে। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ স্থানে আফগানিস্তানের মহম্মদ নবি। গ্লেন ম্যাক্সওয়েল এক ধাপ উঠে চতুর্থ স্থানে।

ডেইল শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments