মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
spot_img
spot_img

আগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: বাসস

ওই কর্মকর্তা বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গঠনমূলক সংলাপের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। সফর সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

এর আগে গত এপ্রিল মাসে ইসহাক দারের বাংলাদেশ সফরের পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

আসন্ন সফরটি উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments