মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা
spot_img
spot_img

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা

ডেইলি শেয়ারাবজার ডেস্ক: জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অভিযোগের প্রেক্ষিতে তার কাছে জানতে চায় বিএনপির কোন কোন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এ প্রশ্নে উপদেষ্টা বলেন, বিএনপিকে দলগতভাবে দাওয়াত করা হয়েছে। সেখান থেকে তাদের কে কে আসবেন সেটা দলটি ঠিক করবে।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনে সরকার সকল বড় দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের মতামত নিয়েছে।

এর আগে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ জানান, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি।

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে।

আজ এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments