মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি
spot_img
spot_img

আগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম দুই মাসের দ্বিতীয় মাস আগস্টে দেশে ২৯৭ কোটি ৬৬ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ অর্থ গত বছরের একই মাসের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের মাসিক হিসাবে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৬ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল। ফলে জুলাই ও আগস্ট-এই দুই মাসে মোট রেমিট্যান্স এসেছে ৫৮২ কোটি ৫৩ লাখ (৫.৮২ বিলিয়ন) ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৯ লাখ (২.৪২ বিলিয়ন) ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ৫৫ কোটি ৪৭ লাখ ডলার। বর্তমানে ব্যাংকগুলো প্রতি ডলারের বিপরীতে প্রবাসীদের ১২৩ টাকা দিচ্ছে। এ হিসাবে আগস্টে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগস্টে প্রতিদিন গড়ে ৯ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। টাকার হিসাবে দৈনিক গড় রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১ হাজার ১৭৭ কোটি টাকা।

সব মিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে দেশে ৫৮২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments