ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১৪ ডিসেম্বর বন্ধ থাকবে । এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৯৩ টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ০.১৭ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments