
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টলী টেক্সটাইলের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৪ ডিসেম্বর চালু হবে । রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ৯ ও ১২ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৫২ টাকা।আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments