বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআগামী বছরই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়
spot_img
spot_img

আগামী বছরই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত এক দশক ধরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলো মূলত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই দৃশ্যপট পরিবর্তনের উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি। বগুড়া, খুলনা ও ফতুল্লার মাঠগুলোতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর সেখানে নারী ক্রিকেটের ম্যাচ ছাড়া আর কোনো আন্তর্জাতিক আয়োজন দেখা যায়নি। একইভাবে খুলনায় ২০১৬ এবং ফতুল্লায় ২০১৪ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সঙ্গে ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। পরিদর্শন শেষে জানানো হয়, মাঠটি সংস্কার করে আবারও খেলার উপযোগী করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যেই বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগে মাঠের ড্রেনেজ সিস্টেম এবং ফ্লাড লাইট আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি সংস্কারের কাজও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বগুড়ার কাজ শেষ করে বিসিবির প্রতিনিধি দলটি খুলনা স্টেডিয়ামও পরিদর্শনে যাবে বলে জানা গেছে।

এই উদ্যোগের ফলে দেশের উত্তরাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments