রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরআজকের দিনে ইতিহাসে যা ঘটেছে
spot_img
spot_img

আজকের দিনে ইতিহাসে যা ঘটেছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতিহাস হলো অতীত বৃত্তান্ত বা কালানুক্রমিক অতীত কাহিনি ও কার্যাবলির লিখন, বিশ্লেষণ ও অধ্যয়ন। তাই ইতিহাসের পাতায় যেন পুরোটাই জীবন্ত বা বর্তমান অর্থে বোঝায়। কোনো কোনো দার্শনিক (যেমন- বেনেদেত্তো ক্রোচে) মনে করেন যে, ইতিহাস হলো বর্তমান। কারণ অতীত ঘটনাগুলোই বর্তমানে “ইতিহাস” হিসাবে অধ্যয়ন করা হয়। চলুন জেনে নেওয়া যাক আজ ৫ নভেম্বর, এই দিনে ইতিহাসে যা ঘটেছে-

ঘটনাবলি-

১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন।
১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায় প্রকাশ হয়।
১৯১১ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
১৯৪৫ – কলাম্বিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৭৫ – অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক সেনাবাহিনীর হাতে পদচ্যুত হন।
১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।
১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।
২০০২ – যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।
২০২০ – নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন জেসিন্ডা আরর্ডান।

জন্ম-

১২৭১ – মাহমুদ ঘাযান, মঙ্গোল শাসক।
১৮৫৪ – পল সাবায়টিয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৮৭০ – চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৮৮৫ – উইল ডুরান্ট, মার্কিন ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।
১৮৮৭ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, স্বদেশি আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী।
১৮৮৮ – লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।
১৮৯২ – জে বি এস হ্যালডেন, ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী।
১৮৯৩ – প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ।
১৯০১ – এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯০৫ – ধীরাজ ভট্টাচার্য, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতা।
১৯১৮ – বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক বাণী রায়।
১৯২০ – ডগলাস নর্থ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৩৬ – উভে জেলার, প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৯৪৮ – উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৫৪ – জেফ্রি স্যাক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ।
১৯৫৫ – ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার।
১৯৫৯ – ব্রায়ান এডামস, কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।
১৯৬৪ – আবেদি পেলে, ঘানার প্রখ্যাত ফুটবলার।
১৯৭৪ – অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, জার্মান গায়ক ও গীতিকার।
১৯৭৯ – ডেভিড সুয়ায, হন্ডুরাসের ফুটবলার।
১৯৮৩ – মাইক হাঙ্কে, জার্মান ফুটবলার।

মৃত্যু-

১৩৭০ – ক্যাসিমির তৃতীয় গ্রেট, পোলিশ রাজা।
১৮৭৯ – জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।
১৯১৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতা।
১৯৩০ – খিস্টিয়ান ইজক্মান, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিদ।
১৯৪৪ – আলেক্সিস কাররেল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।
১৯৫৫ – মরিস উট্রিল উটরিল, ফরাসি চিত্রশিল্পী।
১৯৬০ – কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭৪ – অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।
১৯৭৫ – অ্যাডওয়ার্ড লাউরি টাটম, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জেনেটিসিস্ট ও অধ্যাপক।
১৯৮২ – ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি।
১৯৯৫ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন।
২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
২০০৭ – নিল্স লিয়েডহল্ম, সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।
২০১১ – ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় কণ্ঠশিল্পী।
২০১২ – যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল, কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী।
২০২১ – ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments