রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমাদক নিরাময় কেন্দ্র থেকে ফিরে নতুন রূপে মঞ্চে নোবেল
spot_img
spot_img

মাদক নিরাময় কেন্দ্র থেকে ফিরে নতুন রূপে মঞ্চে নোবেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পান মাইনুল আহসান নোবেল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ তার গানে মুগ্ধ সবাই। একসময় তার সংগীতজীবনে ঘটে বড় অঘটন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একসময় নেশার আসক্তিতে সবই হারাতে বসেছিলেন। সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই আর দেরি করেননি শিল্পী। নতুনভাবে নিজেকে উপস্থাপন করলেন ভক্তদের মধ্যে। দেখা গেল মঞ্চে।

মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি যে মিথ্যা বলেননি, বদলে গিয়েছেন, তার প্রমাণও দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে। আবার সেই আগের চেনা ছন্দে ফিরেছেন। গান গেয়ে মাতালেন শো। নোবেলকে আগের রূপে পেয়ে খুশি ভক্ত-অনুরাগীরা। সামনেও একইভাবে আবারও মঞ্চে দেখা যাবে নোবেলকে, সেটিও আশা করছেন ভক্তরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি-ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ তার পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে বইতে শুরু করে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তার এক ভক্ত লিখেছেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লিখেছেন, ‘এভাবেই এগিয়ে চলুন।

গানের জগতে পরিচিতি পাওয়ার পর নোবেল হারিয়ে গিয়েছিলেন নেশার জগতে। এর মধ্যে বিয়েও করেছিলেন। এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নোবেলকে ছেড়ে যান সাবেক স্ত্রী সালসাবিল। এরপরও নোবেলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছিল। বিভিন্ন বিতর্কিত ঘটনার পর গত বছর নোবেলকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। এ বছরের সেপ্টেম্বরের শেষে ছাড়া পান তিনি। সংবাদমাধ্যমে এ তথ্য তিনি নিজেই দিয়েছেন।

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজের ভুল স্বীকার করেন। এমনকি নিজেকে শুধরে নেবেন বলেও ভক্তদের আশ্বস্ত করেন নোবেল। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের তুমুল জনপ্রিয় গানের শো ‘সারেগামাপা’-র প্রতিযোগী ছিলেন বাংলাদেশের নোবেল। সেই শো মাতিয়ে রেখেছিলেন এই গায়ক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments