মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
spot_img
spot_img

আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা ছয় দিনের বিরতির পর আজ (মঙ্গলবার) আবার বসছে জাতীয় সংসদের চলতি অধিবেশন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।Time & Calendars

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট, অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। গত ৩০ জুন বাজেট অনুমোদনের পর অধিবেশন মূলতবি করা হয়।

এর আগে ১১ জুন সংসদে বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় বিষয় উঠে আসে।

আজকের অধিবেশনে পাঁচটি মন্ত্রণালয় ও একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এগুলো হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জন-গুরুত্বসম্পন্ন দুটি নোটিশের ওপর আলোচনা হবে।Maps

একটি নোটিশে চামড়া ও চামড়াজাত পণ্যের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্য নোটিশে ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে।

এ দিনের কার্যসূচিতে ‘বাংলাদেশ মেট্রোকল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন এবং বিলটি নিয়ে আইন প্রণয়নের কার্যক্রমও রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, চলতি অধিবেশনেই সংসদের অবশিষ্ট স্থায়ী কমিটিগুলোর গঠন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments