রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ গণহত্যা দিবস: রাজধানীতে সমাবেশ
spot_img
spot_img

আজ গণহত্যা দিবস: রাজধানীতে সমাবেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আজ সোমবার ২৫ মার্চ, ২০২৪ তারিখ দুপুর ২ টায় গণহত্যা দিবস উপলক্ষে সমাবেশ করবে।এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। দলের কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

ইতিহাসের বর্বরতম ভয়াবহ কালোদিন এই ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে দিন শেষে এক বিভীষিকাময় ভয়াবহ রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

ঐতিহাসিক এই ২৫ মার্চ, পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে গৃহীত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments