ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিকে গোল্ডেন সনের শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯৫ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং গ্লোভাল হেভি কেমিক্যালসের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং আফতাব অটো লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments