ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৮৩ টাকা বা ২.৯৮ শতাংশ কমেছে। এদিকে বিডি ল্যাম্পসের শেয়ার দর ৪ টাকা বা ২.৯৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং তমিজউদ্দিন টেক্সটাইলের ৩ টাকা ৮০ পয়সা বা ২.৯০ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া দর পতনের তালিকায় আরও রয়েছে- ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্টস, জিএসপি ফাইন্যান্স, বে লিজিং, ফ্যামিলি টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments