ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩০ টাকা ৪০ পয়সা। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭.৮৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.২০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, ফু-ওয়াং ফুডস, বীচ হ্যাচারি, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments