
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৯৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা। এদিকে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৮.৭২ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং রেনেটা লিমিটেডের ৬.২৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- বিডি থাই, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, তিতাস গ্যাস, তুং হাই, এফএএস ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments