
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৭৯ লাখ ৬৫ হাজার ২৭২টি শেয়ার ৪৮ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সিঙ্গার বিডি লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ওরিয়ন ফার্মার ৪ কোটি ২৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সোনালী পেপারের ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- গ্রামীণফোনের ৩ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার, গ্লোবার ইসলামী ব্যাংকের ৯৯ লাখ ৯৯ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৭২ হাজার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৯০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments