
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫০ পয়সা বা ৭.৮১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের ৬.৯১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ৫.৯৪ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- জেমিনী সী ফুড, কুইন সাউথ, বিআইএফসি, এএফসি এগ্রো বায়োটেক, আফতাব অটোমোবাইলস, উত্তরা ব্যাংক এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments