
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫০ পয়সা বা ১০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪ টাকা ৫০ পয়সা। এদিকে রবি আজিয়াটা লিমিটেডের ১০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের দর ৮.৭৫ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- তমিজউদ্দিন টেক্সটাইল, গোল্ডেন সন, উসমানিয়া গ্লাস শিট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments