
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে। এদিকে লিন্ডে বিডির শেয়ার দর ৪২ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং সোনালী পেপারের শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ২.৯৬ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ,মনোস্পুল পেপার, সোনালী আঁশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স, খান ব্রাদার্স, লিগ্যাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments