ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৫ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৫৩ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের ২৩ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় এবং বিচ হ্যাচারির ১৫ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়া লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরও রয়েছে- ব্রাক ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ড, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ফরচুন সুজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments