ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। এদিকে ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৫৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইন পুকুর সিরামিক্সের শেয়ার দর ৮.৪০ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি, শাশা ডেনিমস, অগ্নি সিস্টেমস এবং ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments