ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১২ জানুয়ারি, ২০২৪ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৪৭ শতাংশ। এদিকে ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৬৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৭.৫৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- বে লিজিং, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, ফারইস্ট ফাইন্যান্স, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক এবং প্যাসিফিক ডেনিমস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments