ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসবি এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৫.৬৬ শতাংশ। এদিকে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৩৫ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং আইসবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৮৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, রানার অটোমোইলস, ন্যাশনাল ফীড মিল, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments