ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৫.১০ শতাংশ। এদিকে আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪.৪৭ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৪.৪৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- নুরানী ডাইং, রিং শাইন, আলিফ ইন্ডাস্ট্রিস, পিপলস লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পেপার প্রসেসিং এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments