ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার ১৮ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমেছে। এদিকে এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯.৬৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮.০৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল গ্রোথ ফান্ড, এনআরবিসি ব্যাংক, শাহাজিবাজার পাওয়ার এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments