ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ২৮ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৮.২৪ শতাংশ কমেছে। এদিকে পদ্মা ইসলামী লাইফের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৪৯ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.২৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
আরও পড়ুন: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments