ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৮ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৭ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে যমুনা অয়েলের ৩৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৩০ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, রবি আজিয়াটা, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আরও পড়ুন: আজ দর পতনের শীর্ষে যারা
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments