ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৯.১০ টাকা বা ১০.৮৭ শতাংশ কমেছে। সর্বশেষ ৭৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪২০ বারে ৭ লাখ ৯৯ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন প্রতিষ্ঠানটির ইউনিট সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ফিনিক্স ইন্সুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ০.৮০ টাকা বা ১.৯৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, সিলকো ফার্মাসিটিক্যালস, জাহিন স্পিনং, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments